• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

৬ লাখ ৪৬ হাজার জেলে পরিবারকে ১,৬৫৭ টন চাল দেবে সরকার

নিউজ ডেস্ক / ১৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে জেলেদের বিরত রাখতে দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে পরিবারপ্রতি ২৫ কেজি করে এসব চাল বিতরণ করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক সরকারি আদেশে এ বরাদ্দ দেওয়া হয়।

সরকারি আদেশ অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে জেলেদের জীবনযাত্রায় সহায়তা দিতে ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ করা চাল বিতরণ করা হবে।

বরাদ্দের তালিকায় দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলে পরিবার রয়েছে। এর মধ্যে শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ ঢাকার বিভিন্ন জেলার জেলে পরিবারও অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের মধ্যে শরীয়তপুরের ২৬ হাজার ১২৯টি পরিবারকে ৬৫৩ দশমিক ২২৫ মেট্রিক টন, মানিকগঞ্জের ৯ হাজার ২৬২টি পরিবারকে ২৩১ দশমিক ৫৫ মেট্রিক টন এবং রাজবাড়ীর ৫ হাজার ৫৯২টি পরিবারকে ১৩৯ দশমিক ৮ মেট্রিক টন চাল দেওয়া হবে।

রাজশাহী বিভাগের ১৯ হাজার ৪১১টি জেলে পরিবারের জন্য মোট ৪৮৫ দশমিক ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনার ৩ হাজার ৫০০টি পরিবার ৮৭ দশমিক ৫ মেট্রিক টন, বগুড়ার ১ হাজার ৮৯০টি পরিবার ৪৭ দশমিক ২৫ মেট্রিক টন এবং নাটোরের ৭৫০টি পরিবার ১৮ দশমিক ৭৫ মেট্রিক টন চাল পাবে।

রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধার মোট ১৬ হাজার ১২৬টি জেলে পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ৪০৩ দশমিক ১৫ মেট্রিক টন চাল। এর মধ্যে কুড়িগ্রামে ৯ হাজার ৬১৬টি পরিবারকে ২৪০ দশমিক ৪ মেট্রিক টন এবং গাইবান্ধায় ৬ হাজার ৫১০টি পরিবারকে ১৬২ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেওয়া হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রশাসকদের বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল নির্বাচিত ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে বিতরণ করতে হবে। ৭ অক্টোবরের মধ্যে চাল উত্তোলন ও বিতরণ শেষ করে সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ করতে হবে।

সময়ের স্বল্পতার কারণে জেলা প্রশাসকদের বরাদ্দ পাওয়ার এক কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে উপ-বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপ-বরাদ্দ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে ছাড়পত্র দিতে হবে।

চাল বিতরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং ট্যাগ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিবন্ধিত বা কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে ভিজিএফের চাল না দেওয়ার নির্দেশনাও রয়েছে।

আদেশে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় ইলিশ আহরণ নিষিদ্ধকাল শুরুর আগে, অর্থাৎ ৮ অক্টোবরের মধ্যে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন করতে হবে।

চাল বিতরণ শেষ হওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে প্রকৃত বিতরণের বিবরণী মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।


More News Of This Category
bdit.com.bd