• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ছয় দফা দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকটের সমাধানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লংমার্চের ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে কর্মসূচির বহর চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে পৌঁছাবে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূচির সময় মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের গাড়িবহর চলাচল করবে। একই সময়ে অপর অংশ দিয়ে সাধারণ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা করা হয়েছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকটের অবসান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সব পর্যায়ে দলীয়করণ বন্ধ করা।

লংমার্চকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে না জড়িয়ে দেশবাসীকে লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।


More News Of This Category
bdit.com.bd