• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

৫ আগস্টের শহীদ সাব্বির ইসলাম সাকিবের কবরে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ

কাজী শরাফাত / ২৪২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬


ঐতিহাসিক ৫ আগস্টের শহীদ সাব্বির ইসলাম সাকিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বুধবার (৫ আগস্ট) সকালে শহীদ সাব্বির ইসলাম সাকিবের কবর জিয়ারত করে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈত্র, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ঠান্ডু, বিএনপি নেতা শফিকুর রহমান বাবু, উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান  উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই শহীদ সাব্বির ইসলাম সাকিবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 


More News Of This Category
bdit.com.bd