• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার

নিউজ ডেস্ক / ৯০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুঁইয়া। তার ভাষ্য, শেখ হাসিনাকে ভারতের মাটি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না—এমন আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ সজীব ভুঁইয়া বলেন, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে একাধিকবার বলা হয়েছিল, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তবে পরবর্তীতে দেখা যাচ্ছে, তিনি বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বার্তা দিচ্ছেন। প্রথমে তার সরাসরি উপস্থিত হওয়ার কথা থাকলেও পরে অনলাইনে যুক্ত হওয়ার কথা বলা হয়। শেষ পর্যন্ত তাকে দৃশ্যমান না রেখে কেবল কণ্ঠ প্রচারের পরিকল্পনা দেখা গেছে, যা ভারত সরকারের ওপরও এক ধরনের চাপের ইঙ্গিত বহন করে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না বলেই তাদের ধারণা। একই সঙ্গে তিনি দাবি করেন, অন্য দেশগুলোতেও যাওয়ার চেষ্টা করা হলেও কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখাচ্ছে না।

এনসিপির মুখপাত্রের ভাষ্য, বাংলাদেশের বিভিন্ন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি বর্তমানে আদালতের রায়ের মুখোমুখি। এ কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার জন্য নতুন আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে আসিফ সজীব ভুঁইয়া দাবি করেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


More News Of This Category
bdit.com.bd