• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলা দায়ের; তদন্তে তিন সদস্যের কমিটি

নিউজ ডেস্ক / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, এটি একটি পরিকল্পিত হামলা। তার ভাষ্য, হামলার কিছুক্ষণ আগে সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে জুলাই শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী, দুজন সাংবাদিকসহ মোট ছয়জন গুরুতর আহত হন। আহতরা হলেন— মান্নান গাজী, শাহীন খন্দকার, জসীম উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মো. মজনু এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাঈদুল ইসলাম। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির নেতাকর্মীদের দাবি, গাজীপুরের কালীগঞ্জে কর্মসূচি শেষ করে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা রাত ৯টার দিকে সাভারে পৌঁছান। পরে পদযাত্রা শেষে সমাবেশস্থলে আসার পরপরই বিদ্যুৎ চলে যায়। এরপর নেতারা মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের সামনে সাংবাদিকদের অবস্থান ছিল এবং তাদের পেছনে বাঁশ দিয়ে ঘেরা স্থানে সাধারণ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে ওই স্থানেই ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সমাবেশে আতঙ্কের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং সেখান থেকে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

সমাবেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বিদ্যুৎ বিভ্রাটের সমালোচনা করেন এবং ককটেল বিস্ফোরণের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে সাভার মডেল থানা জানিয়েছে, অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করে মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd