• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

যুবদলের জরুরি সভায় হট্টগোল, সভাপতি-সাধারণ সম্পাদকের বাকবিতণ্ডায় সভা স্থগিত

নিউজ ডেস্ক / ৫৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের সদ্যঘোষিত নির্বাহী কমিটিকে ঘিরে জরুরি সভায় তীব্র হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা স্থগিত করা হয়।

রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সদ্যঘোষিত ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দায় একে অপরের ওপর চাপানোর চেষ্টা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে তা ‘তুই-তুকারি’ পর্যায়েও পৌঁছে যায় বলে দাবি করেন উপস্থিত নেতারা।

যুবদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় সম্পর্কে প্রশ্ন তোলেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর জবাবে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটির সদস্য মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের অতীত আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্রগুলোর দাবি, কমিটির মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা একে অপরকে দায়ী করতে থাকেন। বৈঠকে সহ-সভাপতি মাহমুদুস সালেহীন অভিযোগ করেন, কক্সবাজারে আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ সময় কয়েকজন নেতা মাহমুদুস সালেহীনের রাজনৈতিক সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে, বৈঠকের একপর্যায়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহকে উদ্দেশ করে বলেন, ‘তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছ।’ এরপর ফিরোজ আবদুল্লাহ সভাকক্ষ ত্যাগ করেন। পরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ায় জরুরি সভা স্থগিত করা হয়।


More News Of This Category
bdit.com.bd