• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

নিউজ ডেস্ক / ৬৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কর্মসূচি ঘোষণা করে বলেন, জুলাইয়ের স্মৃতি এখনো জাতির কাছে অম্লান। তবে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ, আহতদের যন্ত্রণা এবং আন্দোলনের স্মৃতি এখনো সবাইকে অনুপ্রাণিত করে। কিন্তু গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হয়নি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১০ জুলাই (শুক্রবার) ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন করা হবে।

এরপর ১৯ জুলাই ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস’ উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভার আয়োজন করা হবে। আর ৫ আগস্ট, স্বৈরাচার পতন দিবসে দেশজুড়ে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পুরো জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রদের পদযাত্রা, ‘দ্রোহ ও জাগরণের জুলাই’ শীর্ষক সংলাপ ও দোয়া মাহফিল, গ্রাফিতি অঙ্কন, দেওয়াল লিখন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নিয়ে দেশব্যাপী ডকুমেন্টারি প্রদর্শনী এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের স্মরণ এবং আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।


More News Of This Category
bdit.com.bd