• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ের সময় হাসানুল হক ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে তিনি পুলিশ সদস্যদের তাকে স্পর্শ না করার অনুরোধ জানান।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। বাকি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

রায়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত ষষ্ঠ মামলার নিষ্পত্তি হলো। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রায়টি সরাসরি সম্প্রচার করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ইনুর বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, আন্দোলন দমনে বলপ্রয়োগে প্ররোচনা, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের তালিকা প্রণয়ন ও গ্রেপ্তারের নির্দেশ এবং তৎকালীন সরকারের সঙ্গে বিভিন্ন সিদ্ধান্তে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। এছাড়া কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশ এবং সারা দেশে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।


More News Of This Category
bdit.com.bd