• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে থাকবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক / ৬১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আগামী ৩০ দিনের জন্য হরমুজ প্রণালির সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেওয়া এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত এই সময়ের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এরপর প্রয়োজনীয় সব বাধা দূর হলে ধাপে ধাপে এই গুরুত্বপূর্ণ নৌপথের পূর্ণ কার্যক্রম পুনরায় চালু করা হবে।

ইরাক সফরকালে আব্বাস আরাগচি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কেও তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো দেশ বা পক্ষের একতরফা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

আরাগচির ভাষ্য, কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধারের প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd