• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ইসলামী আন্দোলনে বড় রদবদল, নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক / ৯১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সাংগঠনিক মূল্যায়নের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে বর্তমান কেন্দ্রীয় কমিটি মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিয়ে শীর্ষ পর্যায়ে এই রদবদল আনা হয়।

দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক দুর্বলতার বিষয়গুলো সামনে আসে। এসব বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


More News Of This Category
bdit.com.bd