• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

কম খরচে ক্যানসার চিকিৎসার দাবি চীনের হাসপাতালের, বাংলাদেশি রোগী বাড়ছে

নিউজ ডেস্ক / ৬০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে চীনের গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল।

হাসপাতালটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং।

অনুষ্ঠানে অনকোলজি বিশেষজ্ঞ উ উই এবং বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ উপস্থিত ছিলেন।

হি ল্যাংবিং বলেন, বিদেশি রোগীদের চিকিৎসায় তাদের হাসপাতালের ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা জেসিআইয়ের স্বীকৃত এবং এখানে আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক ক্যানসার চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়।

তিনি জানান, ফুসফুস ও স্তন ক্যানসারের পাশাপাশি লিভার ও অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য আলাদা বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ১০৩টি দেশের রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উ উই বলেন, ক্যানসার চিকিৎসার সময় রোগীর শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভারতের তুলনায় খরচ কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় তাদের চিকিৎসা ব্যয় কম। বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd