• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের

নিউজ ডেস্ক / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে উল্লেখ করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

রোববার (১৪ জুন) বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, তার পরিবারে একাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এমপির নির্বাচনি হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। এছাড়া স্থানীয় তথ্য অনুযায়ী, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত এবং তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন।

পরবর্তীতে মোবাইলে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আব্দুল মুনতাকিম বলেন, সংসদ চলাকালে তিনি অসুস্থ ছিলেন এবং মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। তিনি জানান, বক্তব্যের সময় তিনি ঠিকভাবে বুঝে উঠতে পারেননি কী বলছেন।

তিনি আরও বলেন, তার বাবা জীবিত আছেন, তবে দাদা ও চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সংসদে ভুল তথ্য উপস্থাপিত হয়ে থাকলে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd