• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

এনসিপিকে ঘিরে জামায়াত-সম্পৃক্ততার অভিযোগ তুললেন বিএনপি নেতা রাশেদ খান

নিউজ ডেস্ক / ১৪৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি সংগঠনে পরিণত করা হচ্ছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, “এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতে পারছেন না, কীভাবে এনসিপিকে জামায়াত-শিবির দখল করছে।”

তিনি আরও দাবি করেন, এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা অতীতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে তাদের সংগঠনের কর্মীদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিএনপি নেতা বলেন, একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির আত্মপ্রকাশের সম্ভাবনা থাকলেও সেই জায়গাটি নষ্ট হচ্ছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, “জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিল না।”

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির রাজনৈতিক যাত্রার শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাব বিদ্যমান ছিল এবং ভবিষ্যতে দলটি সেই বলয়েই সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

রাশেদ খানের মতে, দেশে রাজনৈতিক শূন্যতা পূরণের একটি সুযোগ এনসিপির সামনে ছিল, তবে নেতৃত্বের ব্যর্থতার কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।


More News Of This Category
bdit.com.bd