• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের, ‘আলোচনা মানে আত্মসমর্পণ নয়’

নিজস্ব প্রতিবেদক / ৮৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনার উদ্দেশ্য কোনোভাবেই আত্মসমর্পণ নয়, বরং ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করা।

রোববার দেওয়া এক দৃঢ় বক্তব্যে তিনি বলেন, ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না। সংলাপে অংশ নেওয়ার অর্থ এই নয় যে তেহরান নিজের অবস্থান থেকে সরে আসছে। বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠনবিষয়ক এক বৈঠকে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় ইরান আপসহীন অবস্থানে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। এর জবাবে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও আগের কয়েক দফা আলোচনা স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি, তবুও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয় এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইরান আলোচনায় থাকলেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসতে রাজি নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি।


More News Of This Category
bdit.com.bd