• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

খুলনায় দায়িত্বরত পুলিশ সদস্যের আত্মহত্যা, তদন্ত চলছে

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা। তিনি শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে দায়িত্ব পালনকালে তিনি আত্মহত্যা করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্রাট বিশ্বাস গত বছরের নভেম্বর মাসে এখানে যোগদান করেন এবং দায়িত্ব পালনে নিয়মিত ছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd