• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বার্লিনে বিদ্যুৎ বিপর্যয়: চরমপন্থী ধরতে ১০ লাখ ইউরো পুরস্কার ঘোষণা

Reporter Name / ৫৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

জার্মানির রাজধানী বার্লিনে সংঘটিত ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন চরমপন্থীদের ধরতে সহায়তা করলে বা কার্যকর তথ্য দিলে ১০ লাখ ইউরো পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট এ ঘোষণা দেন। জানুয়ারির শুরুতে বার্লিনের পশ্চিমাঞ্চলে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৪৫ হাজার আবাসিক ভবন এবং ২ হাজার ২০০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

পুলিশ জানায়, এই নাশকতার দায় স্বীকার করেছে কট্টর বামপন্থি চরমপন্থী গোষ্ঠী ‘ভুলকানগ্রুপে’। একাধিক অনলাইন বিবৃতিতে গোষ্ঠীটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় পরিকল্পিত নাশকতা চালানোর কথা স্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ট বলেন, ঘটনার ভয়াবহতা ও জনজীবনে এর ব্যাপক প্রভাব বিবেচনায় নিয়ে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

তিনি আরও বলেন, এই ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি জানিয়েছে, ভুলকানগ্রুপে ২০১১ সাল থেকে সক্রিয় রয়েছে এবং বার্লিন ও আশপাশের এলাকায় সংঘটিত একাধিক অগ্নিসংযোগ ও নাশকতা হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে বার্লিনের কাছাকাছি টেসলা বৈদ্যুতিক গাড়ি কারখানায় চালানো দুটি নাশকতা হামলার দায়ও এই গোষ্ঠী স্বীকার করেছিল।

ডোব্রিন্ট জানান, সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক জনসচেতনতামূলক প্রচার শুরু করবে। এর অংশ হিসেবে বার্লিনের সাবওয়ে স্টেশনসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় পোস্টার ও লিফলেট টাঙানো হবে।


More News Of This Category
bdit.com.bd