• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ঢাকা-৮ আসনে অনিয়মের অভিযোগ: ইইউ পর্যবেক্ষকদের কাছে নাসিরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ

Reporter Name / ৪৫১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) ইইউ পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সাক্ষাতের সময় পর্যবেক্ষক দলের পক্ষ থেকে তরুণ প্রার্থী হিসেবে তিনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কি না—এমন প্রশ্ন করা হলে নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, কয়েক দিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণার সময়ও একই ধরনের ঘটনার শিকার হয়েছেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের ওপর তাদের কোনো আস্থা নেই। তার দাবি, কমিশন শেখ হাসিনার আমলে গড়ে ওঠা একই পদ্ধতিতে কাজ করছে এবং ক্ষমতা ও অর্থের প্রতি একপেশে আচরণ করছে।

এ ছাড়া তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের জোরপূর্বক মির্জা আব্বাসের নির্বাচনী র‍্যালিতে অংশ নিতে বাধ্য করছে।


More News Of This Category
bdit.com.bd