• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জোটের পক্ষে মনোনয়ন জমা

Reporter Name / ৫৭৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। দলীয় সূত্রে জানা গেছে, জুলাই–আগস্টে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে রাজনৈতিক কৌশল ও জোটগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপি সূত্র জানায়, নির্বাচনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের লক্ষ্য, বিপ্লবের চেতনা এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের সামনে তুলে ধরতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর এই অংশগ্রহণ। এদিকে, একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে। অন্যদিকে, সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি-ও জীবদ্দশায় এই ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd