• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন

মোঃ সাইফুল ইসলাম / ৫৭২ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ জামিন আদেশ দেন। আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় রোববার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার মক্কেলের জামিন মঞ্জুর করেন। আইনজীবী আরও জানান, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন তিনি। জানা গেছে, আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানা এলাকায় এসব মামলা দায়ের করা হয়েছিল।


More News Of This Category
bdit.com.bd