• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Reporter Name / ৫৮২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। আমরা আশা করছি, তিনি মুরাদনগর থেকেই নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও জানান, এ লক্ষ্যে দলের ভেতরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মুরাদনগরের সাধারণ মানুষ এই আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নির্বাচনে দেখতে আগ্রহী। এ কারণে উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, ফরমটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া—যে কেউ মনোনয়ন ফরম নিতে পারেন। এখন পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। যেহেতু সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-১০ আসন থেকেও ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


More News Of This Category
bdit.com.bd