• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের

Reporter Name / ২৮৯ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলে। তবে তারা কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করেনি কিংবা সেখানে কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং পুরো বিষয়টির দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখার কথা জানিয়ে তিনি বলেন, ভারতীয় কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ভারত।

উল্লেখ্য, শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে বলে অভিযোগ ওঠে। তারা নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে মূল ফটকের সামনে গিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় বলে বিভিন্ন সূত্রে জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd