• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ফ্যাসিবাদের অন্ধকার পার হলেও শঙ্কা কাটেনি: রুহুল কবির রিজভী

Reporter Name / ৬২৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার সময় পার হলেও দেশ এখনও শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারও ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধানসহ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— দৈনিক যুগান্তরের আব্দুল হাই শিকদার ও নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ইনকিলাব সম্পাদক আ ক ম বাহাউদ্দীন এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ এক ভয়াবহ অন্ধকার সময় পার করেছে। সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী—প্রায় সবাই কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, মতপ্রকাশের কারণে কাউকে হামলার শিকার হতে হলে তা গভীর উদ্বেগের বিষয়। ফ্যাসিবাদোত্তর সময়েও এমন ঘটনা সামনে আসা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে।

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানের কারাবাসের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, সে সময় যেভাবে তাকে জেলে নেওয়া ও আচরণ করা হয়েছে, তা ফ্যাসিবাদের নির্মম চিত্রই তুলে ধরে। সব মিলিয়ে আমরা একটি ঘন কালো অন্ধকার সময় অতিক্রম করেছি এবং এখনও কিছু ঘটনা আমাদের শঙ্কিত করছে।


More News Of This Category
bdit.com.bd