• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বসিলা গ্রীন সিটি–২ প্রকল্পে প্রতারণার অভিযোগ: ৩০ পরিবারের সংবাদ সম্মেলন

এম,এম কামরুজ্জামান / ৯৬৮ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বসিলা গ্রীন সিটি–২ এলাকায় জমি ও ফ্ল্যাট প্রকল্পে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ৩০টি পরিবার। সোমবার ১৫ ডিসেম্বর বাংলাদেশ ক্রাইম  রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ কাজী শামসুল কবির। তিনি বলেন, “আমরা ৩০ জন খুব সাধারণ মানুষ মাথা গোঁজার ঠাঁইয়ের আশায় একটি জমি কিনে ভবন নির্মাণের উদ্যোগ নেই। কিন্তু যাদের ওপর আমরা বিশ্বাস রেখেছিলাম, তারাই আজ আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে।”

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ‘বায়তুল আসকান’ নামে গঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জমি ক্রয় এবং ভবন নির্মাণের প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায় করেন। ১০ তলা ভবনে মোট ৩৬টি ফ্ল্যাট থাকলেও তাদের প্রাপ্য ২১টি ফ্ল্যাট যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। বরং ১৫টি ফ্ল্যাট নিজেদের নিয়ন্ত্রণে রেখে দেন অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ফ্ল্যাটের রেজিস্ট্রি, অডিট হিসাব ও স্বচ্ছ বণ্টনের দাবি জানালে উল্টো ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কায় গত ১৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং–১০৪৩)।

ভুক্তভোগীরা বলেন, বর্তমানে ৩০টি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় হামলা বা মিথ্যা মামলার শিকার হতে পারে।

এ সময় তারা মাননীয় প্রধান উপদেষ্টা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া এবং প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন।

 


More News Of This Category
bdit.com.bd