• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

জাতীয় নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা

মোঃ সাইফুল ইসলাম / ২৭২ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এবং যেসব প্রার্থীর আগ্নেয়াস্ত্র আগে সরকারের কাছে জমা ছিল, সেগুলোও ফেরত দেওয়া হবে। এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট–১’ শুরু করেছিল। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।


More News Of This Category
bdit.com.bd