• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

সিলেট–মৌলভীবাজারে পাঁচ মিনিটে দুই ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর জানাল চিন্তার কারণ নেই

মোঃ সাইফুল ইসলাম / ৩৩৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেট ও মৌলভীবাজারে গত বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, দুটি ভূমিকম্পই ছিল হালকা মাত্রার এবং এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটের বিয়ানীবাজার এলাকায় অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি হয় মৌলভীবাজারের বড়লেখা এলাকায়, যার মাত্রা ছিল ৩.৩।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, সিলেট ও ত্রিপুরা সংলগ্ন এলাকায় প্রায় প্রতি মাসেই এমন হালকা ভূমিকম্প হয়ে থাকে। এটি ভূ-প্রাকৃতিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

এর আগে গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর মাধবদী, যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। সেই ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।


More News Of This Category
bdit.com.bd