• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

‘আশার বার্তা নেই’: এনইআইআর সংকটে সারাদেশে মোবাইল দোকান বন্ধের সিদ্ধান্ত বহাল

মোঃ সাইফুল ইসলাম / ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা নিরসনে দ্বিতীয় দফা বৈঠকেও কোনো আশার আলো পায়নি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ৩টায় বৈঠক শেষে এমবিসিবির সভাপতি মো. আসলাম জানান, আজও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি এবং তারা কোনো আশার বার্তা পাননি। তিনি বলেন, আগামীকাল দুপুর ৩টায় আবার বৈঠক হবে এবং সেখানে এনবিআরের প্রতিনিধিরাও থাকবেন। তিনি সংগঠনের সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান, তবে ততক্ষণ পর্যন্ত দেশের সব মোবাইল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে সকালে এনইআইআর–সংক্রান্ত সংকট মোকাবিলায় এমবিসিবির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেলা সাড়ে ১১টায় ১০ সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আলোচনা শুরু করে। এনইআইআর বাস্তবায়ন নিয়ে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তীব্র হওয়ায় সাধারণ গ্রাহক ও বাজার পরিস্থিতিতে অনিশ্চয়তা আরও বাড়ছে। গত শনিবার সারাদেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় এমবিসিবি। রোববার সকাল থেকেই সংগঠনের সদস্যরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। অন্যদিকে, এনইআইআর-সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীকাল একটি উচ্চপর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবি প্রতিনিধিরা অংশ নেবেন।


More News Of This Category
bdit.com.bd