• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

‘মহিলা ও শিশু’ থেকে এখন ‘নারী ও শিশু মন্ত্রণালয়’: ঘোষণা প্রধান উপদেষ্টার

মোঃ সাইফুল ইসলাম / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, এখন থেকে মন্ত্রণালয়ের নাম হবে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নারীর পরিচয়, মর্যাদা ও নেতৃত্বকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে। অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়। এ বছর নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা এবং মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস রোকেয়া পদকে ভূষিত হন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়ার আদর্শ নতুন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে নিতে প্রেরণা দেয়। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানে মেয়েরা যে নেতৃত্ব দিয়েছে তা এই দেশের নারী সমাজকে নতুন পরিচয়ে সামনে এনেছে, আর সেই নারী সমাজই নতুন বাংলাদেশের যাত্রাকে আরও শক্তিশালী করবে। নারীদের নেতৃত্ব ও সক্ষমতা ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু দেশের নয়, বিশ্বের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।


More News Of This Category
bdit.com.bd