• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে না: নির্বাচন কমিশন

মোঃ সাইফুল ইসলাম / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা তফশিল ঘোষণার আগে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারেন, তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের কোনো পদে থেকে কেউ প্রচার চালাতে না পারায় তাদের প্রার্থী হওয়ার সুযোগও নেই। তিনি জানান, নির্বাচনের সবধরনের প্রস্তুতি এখন সম্পন্ন এবং তফশিল ঘোষণা শুধু সময়ের ব্যাপার। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল এবং আইনশৃঙ্খলা সেল গঠনের প্রয়োজনীয় সব পরিপত্রের খসড়া প্রস্তুত রয়েছে। একই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেন, তফশিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দায়িত্ব নয় এবং আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ তৈরির দায়িত্ব তফশিল ঘোষণার পরই শুরু হয়। তিনি আরও উল্লেখ করেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত থাকবে না।


More News Of This Category
bdit.com.bd