• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

এনবিআর চেয়ারম্যান: ঋণের ফাঁদ স্বীকার না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়

মোঃ সাইফুল ইসলাম / ৩৫২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান মন্তব্য করেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ঋণের ফাঁদে পড়া সত্যি স্বীকার করা আবশ্যক। তিনি বলেন, এটি স্বীকার না করলে আর সামনে এগোনো সম্ভব নয়।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারটি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল।

সেমিনারে দেশের ঋণ ও কর-জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা। এনবিআরের চেয়ারম্যান বলেন, কয়েক বছর আগে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা ৭ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে। সমস্যার মূল কারণ হলো জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না।

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের ফাঁদ দেশের জন্য ভালো হবে না। ঋণ পরিশোধ করতে গিয়ে আরও ঋণের প্রয়োজন হবে। রাজস্ব বাজেটের ব্যয়ের প্রধান খাত ছিল সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন, এরপর কৃষি ও শিক্ষা। কিন্তু ঋণের সুদ পরিশোধ এখন প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন জিইডির সদস্য মঞ্জুর হোসেন, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব মনিরা বেগম।


More News Of This Category
bdit.com.bd