• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের বিদেশি বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে

Reporter Name / ৩৭৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই তারা খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সূত্র আরও জানিয়েছে, আগত বিদেশি বিশেষজ্ঞদের বেশিরভাগই চীনের নাগরিক। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে ডা. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ম্যাডাম গুরুতর অসুস্থ, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে এক অনুষ্ঠানে জানান, খালেদা জিয়া সিসিইউতেই আছেন এবং তার চিকিৎসা আগের মতোই চলছে। তিনি অভিযোগ করেন, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার সত্যিকারের আপডেট এটাই—তিনি সংকটাপন্ন হলেও গতকাল যেমন ছিলেন আজও তেমনই আছেন। দীর্ঘদিন ধরে ৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট হলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে একদিন থাকা অবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এরও আগে ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাসেবায় ছিলেন।


More News Of This Category
bdit.com.bd