• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

জুলাই–অক্টোবর সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫% — অস্থিরতার পর অর্থনীতিতে ফিরছে গতি

Reporter Name / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এনবিআরের সাময়িক পরিসংখ্যান অনুযায়ী, চলতি সময়ে মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকায়। গত বছর এই সময়ে দেশে জুলাই অভ্যুত্থান, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছিল। সে সময় ২০২৪–২৫ অর্থবছরের প্রথম চার মাসে সংগ্রহ হয়েছিল এক লাখ তিন হাজার ৪০৯ কোটি টাকা।

তুলনামূলক হিসাবে দেখা যায়, এবারের চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী এখনও পিছিয়ে রয়েছে এনবিআর। জুলাই–অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা, যার বিপরীতে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

এ সময়ে সবচেয়ে বড় প্রবৃদ্ধি এসেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে, যেখানে আহরণ হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা—প্রবৃদ্ধি ২৪ দশমিক ৭৮ শতাংশ। একই সময় আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা, যা ১৬ দশমিক ১১ শতাংশ বেশি। মদানি ও রপ্তানি খাত থেকেও প্রাপ্তি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকায়—প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৩ শতাংশ।

গত ২০২৪–২৫ অর্থবছরে মোট রাজস্ব আহরণ হয়েছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ বেশি ছিল। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের মাধ্যমে সংগ্রহের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা।


More News Of This Category
bdit.com.bd