• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়: জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃত

Reporter Name / ৩৪৯ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়। এর আগে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার রায় দেওয়া হয়েছিল।

হাইকোর্টের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে এই পূর্ণাঙ্গ রায় প্রদান করেন।

রায়ে নির্দেশ দেওয়া হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনটি ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি জাতীয় আর্কাইভ, সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি ও রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণ, একাডেমিক গবেষক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো যাতে সহজে ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

হাইকোর্টের এই রায়কে দেশে মানবাধিকার সংরক্ষণ ও আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd