অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত অন্যান্য আসামিদের বক্তব্য ও বিবৃতি ডিজিটাল মাধ্যমে প্রচার না করার ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)-এর বরাত দিয়ে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, দেশে বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা, উসকানিমূলক ও ঘৃণামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ন করছে।
এনসিএসএ আরও জানায়, এসব কনটেন্ট সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি করছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরও তার বক্তব্য ডিজিটাল মাধ্যমে প্রচার হচ্ছে। এই ধরনের কনটেন্ট ‘কল ফর ভায়োলেন্স’-এর মতো সরাসরি সহিংসতার আশঙ্কা সৃষ্টি করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাইবার স্পেসে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক তথ্য প্রচার, সহিংসতা উসকে দেওয়া বা অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট ধারাগুলোর মধ্যে আছে: