• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

রাজধানীসহ চার জেলায় এক রাতে ছয়টি যানবাহনে আগুন

Reporter Name / ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
রাজধানীতে অগ্নিসংযোগ

রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে এক রাতে ছয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং অবস্থায় থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই রাতে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে আগুন দেওয়া হয়। সবশেষে ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। কে বা কারা এসব অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd