• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

নির্বাচন কমিশন ভবনের পাশে বিস্ফোরকযুক্ত চার পটকা উদ্ধার

Reporter Name / ৪৩০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে বিস্ফোরকযুক্ত চারটি পটকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসির কর্মচারীরা প্রথমে পটকাগুলো দেখতে পান। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকালে ইসির কিছু চাকরিজীবী চারটি সন্দেহজনক বস্তু দেখতে পান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চারটি স্থানীয়ভাবে তৈরি পটকা পাই, যেগুলো স্কচটেপে মোড়ানো ছিল। ভেতরে বিস্ফোরক জাতীয় পদার্থ ছিল, হালকা বিস্ফোরণও ঘটেছে।”

তিনি আরও জানান, “আমরা সেগুলো উদ্ধার করেছি। এগুলো ককটেল নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত রাতে ভবনের পাশে পটকাগুলো রাখা হয়েছিল, যখন সাধারণত ইসিতে কেউ থাকে না।”

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকাল ১০টার দিকে পটকাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ নিয়ে গেছে। এখন থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।”

এর আগে ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন পুলিশের টহল দল ধাওয়া দিয়ে একজনকে আটক করেছিল।


More News Of This Category
bdit.com.bd