‘ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার’— দেশের একটি বেসরকারি টেলিভিশনের মানবিক প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর।
এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে নির্দেশ দেন অসহায় পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে প্রতিনিধি দল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
প্রতিনিধিদলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি জানান।
মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন। সঙ্গে ছিলেন— ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ, বনানী থানা নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রতিনিধিদল জানিয়েছে, এই মানবিক উদ্যোগ অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ও সমাজে সহমর্মিতা বৃদ্ধির একটি অংশ।