• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

১০ বছরে ক্ষমতায় না গেলে রাজনীতি ছাড়বে এনসিপি: আহ্বায়ক নাহিদ ইসলাম

Rifatuzzaman Prince / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
১০ বছরে ক্ষমতায় না গেলে রাজনীতি ছাড়বে এনসিপি: আহ্বায়ক নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায়। লক্ষ্য অর্জন করতে না পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন,

“আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।”

জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গঠিত এই রাজনৈতিক দলটি দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছে বলে জানান তিনি।
নাহিদের ভাষায়,

“রাজনীতিতে আমরা সবসময় সামষ্টিক ধারণায় বিশ্বাস করেছি। ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের স্বার্থেই রাজনীতিতে এসেছি। অনেকের জীবন এই আন্দোলনের সঙ্গে জড়িত— তাই এখানে দীর্ঘমেয়াদি চিন্তা করেই নেমেছি।”

তবে সেই দীর্ঘমেয়াদি ভাবনারও একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করেছে এনসিপি।
নাহিদ বলেন,

“১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি রাজনীতি করব না। এই সময়ের মধ্যে আমি দলটিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নাহিদের দাবি, স্বল্প সময়ে দলটি অনেক দূর এগিয়েছে।

“আমরা তো অনেকদূর এগিয়ে গেছি। সাধারণত যেই জায়গায় অন্য দলগুলো ১০ থেকে ১৫ বছরে পৌঁছায়, আমরা সেখানে এখনই পৌঁছে গেছি। কারণ গণঅভ্যুত্থান আমাদের সময়ের চেয়ে ১০–১৫ বছর এগিয়ে দিয়েছে।”

নাহিদের বিশ্বাস, জনগণের দেওয়া এই সুযোগ ও দায়িত্ব তারা সততা, যোগ্যতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে।


More News Of This Category
bdit.com.bd