• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

দেশজুড়ে শীতের আগমন, উত্তরাঞ্চলে শুরু হতে পারে ১০ নভেম্বর থেকে

Tamim Rahman / ৩৭১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
দেশজুড়ে শীতের আগমন, উত্তরাঞ্চলে শুরু হতে পারে ১০ নভেম্বর থেকে
দেশজুড়ে শীতের আগমন, উত্তরাঞ্চলে শুরু হতে পারে ১০ নভেম্বর থেকে

আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে নামতে পারে মৌসুমি শীত। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের শেষ নাগাদ সারা দেশেই জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি। পূর্বাভাসে আরও জানানো হয়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের কোথাও কোথাও ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সব কিছু স্বাভাবিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটবে। মাসের শেষে সারা দেশেই শীত অনুভূত হবে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় শীত শুরু হবে। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে সারা দেশে। ঢাকায় ভালোভাবে শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 


More News Of This Category
bdit.com.bd