
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করার সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল এক্সপার্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীরা কক্সবাজারে দায়িত্ব পালন করবেন। এ পদে মাসিক বেতন ১ লাখ ৮ হাজার ৫৮৯ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১১ জুলাই ২০২৬।