
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি ঝিনাইদহে যান। জুমার নামাজের আগে তিনি শহরে পৌঁছে জেলা কালেক্টর মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে পুরাতন ডিসি কোর্ট এলাকায় পৌঁছালে তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ ও বিস্তারিত বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিস্তারিত আসছে.....