
ক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০,২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ধাপে ছয়টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে—রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
বিজ্ঞপ্তিতে মোট ২০টি শর্ত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নারী প্রার্থীদের জন্য একটি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে।
বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে যেটি উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/শিক্ষা থানার জন্য বিবেচিত হবে।
এছাড়া, প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সেই স্থানীয় শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা বা থানা/উপজেলার তথ্য ভুল দিলে প্রার্থিতা বাতিল গণ্য হবে।
আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩০ থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত।